সাংবাদিক ও রাঙ্গুনিয়া উপজেলা জিয়া মঞ্চের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) বিকেলে উত্তর রাঙ্গুনিয়ার রাজারহাট এলাকায় এ কর্মসূচি পালন করে উপজেলা জিয়া মঞ্চ।
উপজেলা জিয়া মঞ্চ সভাপতি আবদুল আলিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুস সালাম সবুজ ও পৌর সদস্য সচিব মেহেদী হাসান টিপুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় টিম প্রধান ওয়াকিল আহমদ। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জিয়া মঞ্চ সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর জিয়া মঞ্চ আহ্বায়ক রফিকুল কাদের, উপজেলা সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম সাগর, সিনিয়র যুগ্ম সম্পাদক ওসমান সিকদার, সহসভাপতি আবু বকর ও হাসান মুরাদ।
এছাড়া বক্তব্য রাখেন উপজেলা যুগ্ম সম্পাদক রাশেদ সিকদার, দফতর সম্পাদক মাস্টার নুরুল আলম, পাঠাগার সম্পাদক বেলাল হোসেন, চন্দ্রঘোনা ইউনিয়ন সভাপতি ফজলুল করিম ফজলু, সরফভাটা ইউনিয়ন সভাপতি মাহবুবুর রহমান মেম্বার, পারুয়া ইউনিয়ন সভাপতি নুরুল ইসলাম মেম্বার, দক্ষিণ রাজানগর সভাপতি এডভোকেট মাসুদ করিম, রাজানগর ইউনিয়ন সভাপতি আব্দুল জব্বার, ইসলামপুর সভাপতি আবুল মনছুর, হোসনাবাদ সভাপতি ইসমাঈল, পোমরা সভাপতি আজগর আলী এবং লালানগর সাংগঠনিক সম্পাদক মালেক শাহসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, কর্ণফুলী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে স্থানীয় জনগণের আহ্বানে সাড়া দিয়ে সংবাদ সংগ্রহে গিয়ে গত ২৭ অক্টোবর রাতে সন্ত্রাসীদের হামলার শিকার হন সাংবাদিক কামরুল ইসলাম। হামলায় তাঁর কানের পর্দা ফেটে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
নেতৃবৃন্দ অভিযোগ করেন, ঘটনার চার-পাঁচ দিন পেরিয়ে গেলেও পুলিশ এখনো কোনো হামলাকারীকে গ্রেপ্তার করতে পারেনি। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে হুঁশিয়ারি দেন— দ্রুত ব্যবস্থা না নিলে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা ঘেরাওসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।