চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের দেশ-বিদেশে অবস্থানরত সরফভাটাবাসীদের সামাজিক, অরাজনৈতিক ও মানবিক সংগঠন সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটি চট্টগ্রামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) বিকেলে চট্টগ্রাম নগরের বহদ্দারহাটস্থ এ আর বি কনভেনশন হল রুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটি চট্টগ্রামের সভাপতি নুর মুহাম্মদ বাহাদুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মুহাম্মদ কুতুব উদ্দিন বাহার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওসমান গনি, আকতার কামাল চৌধুরী, সরফভাটা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, সাধারণ সম্পাদক প্রকৌশলী ওসমান গনি চৌধুরী, সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির সাবেক সভাপতি কাজী এস এম মমতাজুল ইসলাম, সাবেক সভাপতি ডা. এস এম আবুল ফজল, সহসভাপতি আমিনুল ইসলাম বেলাল, সহসভাপতি আবুল কালাম চৌধুরী, সহসভাপতি অ্যাডভোকেট মোসলেহ উদ্দীন চৌধুরী শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল করিম চৌধুরী, দৈনিক প্রিয় চট্টগ্রামের নির্বাহী সম্পাদক ইমতিয়াজ শাওন, বিএনপি নেতা এম রফিকুল ইসলাম, আকতার হোসেন মিয়াজি, সরফভাটা সমিতির সাবেক সভাপতি নাছিম, সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী কেফায়েত উল্লাহ, বর্তমান সাধারণ সম্পাদক সুজা চৌধুরী, বাসস চট্টগ্রাম জর্জ কোর্ট প্রতিনিধি গোলাম রাব্বানী ও সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক রুবেল মাহমুদসহ অনেকে।
ইফতার মাহফিল উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে কুরআন ও সুন্নাহর আলোকে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন পোমরা জামেউল উলুম ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ ও সংগঠনের ধর্ম সম্পাদক অধ্যক্ষ মাওলানা মারফতুন্নুর কাদেরী। পরে দেশ, জাতি এবং দেশ-প্রবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।