জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন ও পার্কভিউ’র মধ্যে সমঝোতা স্বারক

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন এবং পার্কভিউ হসপিটাল লিমিটেড’র মধ্যে একটি সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। সোমবা ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সৌহার্দ্যপূর্ণ ও মর্যাদাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

এই সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ ও তাঁদের পরিবারবর্গ এখন থেকে পার্কভিউ হসপিটালের আধুনিক চিকিৎসা সুবিধা, অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ, উন্নত ডায়াগনস্টিক সেবা এবং সর্বাঙ্গীণ স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন।

সংশ্লিষ্টরা জানান, এর মাধ্যমে বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য মানসম্মত, নির্ভরযোগ্য ও সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হলো।

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষে উপস্থিত ছিলেন, হেমায়ত উদ্দীন, সিনিয়র জেলা ও দায়রা জজ, চট্টগ্রাম। মো. তাজুল ইসলাম, অতিরিক্ত মহানগর দায়রা জজ, চট্টগ্রাম ও যুগ্ম মহাসচিব মোহাম্মদ আবু হান্নান, বিচারক (জেলা ও দায়রা জজ), সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল, চট্টগ্রাম৷ মো. আলমগীর হোসেন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম ও সহকারী মহাসচিব আব্দুল হান্নান, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম ও সহকারী মহাসচিব।

অন্যদিকে পার্কভিউ হসপিটাল লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম, ফাইন্যান্স ডিরেক্টর ডা. মোহাম্মদ ইউসুফ, মার্কেটিং পরিচালক ডা. মো. শাহ আলম, জেনারেল ম্যানেজার (এডমিন) তালুকদার জিয়াউর রহমান, ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড) জাহেদুল ইসলাম, সহকারী ম্যানেজার নেজাম উদ্দিন এবং কর্পোরেট অফিসার হেলাল পারভেজ।

সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হয়েছে। ভবিষ্যতে সমন্বিত উদ্যোগ ও আন্তঃপ্রাতিষ্ঠানিক সহযোগিতার মাধ্যমে বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য আরও উন্নত, সাশ্রয়ী ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।