চট্রগ্রাম সন্দ্বীপে এই প্রথম ব্রি ধান ১০৩ ধানের নমুনা শস্য কর্তন করা হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) বেলা ১২টার টায় সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের ১নং ওয়ার্ড সংলগ্ন গুপ্তছড়া বাজারের পূর্বে সরকারি পুকুর সংলগ্ন কৃষি জমিতে আনুষ্ঠানিকভাবে এ নমুনা শস্য কর্তনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা।
এসময় তিনি বলেন, ব্রি ১০৩ ধান পরিক্ষামূলকভাবে চাষ করায় কৃষকেরা সফলতা পেয়েছেন। আশা করছি, ভবিষ্যতে জনগণের চাহিদা মিটাতে আরো ব্যাপক চাষের ব্যবস্থা করা হবে।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মারুফ হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা নুরুল আজম, কৃষি উদ্যেগ তা বিশিষ্ট সমাজকর্মী আবদুল কাদের।
এতে আরো উপস্থিত ছিলেন সংবাদকর্মি ইলিয়াছ সুমন, মাহমুদুর রহমান, আবদুল হামিদ, শামছুল আজম মুন্নাসহ শতাধিক কৃষক।