সরফভাটায় খালেদা জিয়ার মাগফিরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি হাজী আলী আহমদ তালুকদারের বাড়ির মাঠ সংলগ্ন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন তালুকদার। প্রধান অতিথির বক্তব্য রাখেন হুম্মাম কাদের চৌধুরীর বড় ভাই ফরাজ কাদের চৌধুরী। প্রধান বক্তার দায়িত্ব পালন করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অধ্যাপক ইউনুছ চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ইউসুফ চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির নেতা নবাব মিয়া, জাহাঙ্গীর আলম, সরফভাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রকৌশলী ওসমান গনি, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, সাধারণ সম্পাদক নুর মুহাম্মদ এবং যুবদল নেতা মো. ইসমাইল ও মোহাম্মদ রহিম।

স্মরণ সভা ও দোয়া মাহফিলের সঞ্চালনা করেন শিফাত। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, সাবেক সভাপতি মো. আইয়ুব, সাবেক সাধারণ সম্পাদক আবদুল করিম চৌধুরী, সাবেক চেয়ারম্যান আলমগীর চৌধুরী, উত্তরজেলা যুবদলের যুগ্ম সম্পাদক এস এম ইফতেখার রুবেল, ছাত্রদল নেতা আরিফুল ইসলাম সবুজসহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

স্মরণ সভার শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং শহীদ সালাহ উদ্দিন কাদের চৌধুরীর মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।