চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন এলাকার ৫ শতাধিক মানুষ বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসাসেবা পেয়েছেন।
শনিবার (৩ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার সরফভাটা ইউনিয়নের সৈয়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এবং লায়ন্স অব রোদসি চিটাগাংয়ের সহযোগিতায় আয়োজিত ক্যাম্পে রোগীদের চক্ষু পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসাসেবা দেওয়া হয়।
চক্ষু ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনালের বিভাগীয় গভর্নর লায়ন মো. কামরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন ডা. আবুল ফজল, নুর মোহাম্মদ বাহাদুর, আমিনুল ইসলাম বেলাল, আবুল কালাম চৌধুরী, অ্যাডভোকেট মোসলেহ উদ্দিন চৌধুরী, রফিকুল ইসলাম খোকন, আব্দুল করিম চৌধুরী, রুবেল মাহমুদ, সার্জেন্ট শাকিল ও আবু নঈমসহ সংশ্লিষ্টরা।
এ ছাড়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মারফতুর নুর, জাহাঙ্গীর আলম চৌধুরী, আলমগীর চৌধুরী, আব্দুল করিম চৌধুরী, হাসান মুরাদ আরিফ, মহিবুল্লাহ মারুফী, মঞ্জুরুল ইসলাম, সরোয়ার উদ্দিন, জাহাঙ্গীর আলম, গিয়াস উদ্দিন, বিএস করিমসহ অনেকে।
আয়োজকরা জানান, এলাকার সুবিধাবঞ্চিত মানুষের কাছে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে প্রত্যন্ত এলাকার মানুষ সহজে চক্ষু পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ নেওয়ার সুযোগ পেয়েছেন।