বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, বীর উত্তম ও বাংলাদেশের প্রথম নির্বাচিত শহীদ রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের রাঙ্গুনিয়া অবস্থিত প্রথম সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
রবিবার কেন্দ্রীয় রেলওয়ে শ্রমিক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম. আর. মঞ্জুর নেতৃত্বে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রেল শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দীন, কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদিকা মনোয়ারা বেগম, বিভাগীয় সমন্বয়ক দেলোয়ার হোসেন, জিয়াউর রহমান, এস. কে. মুজিব, ইফতেখার উদ্দিন মেহেদি, সিসিএস শাখার সভাপতি আমীর হোসেন, কারখানা শাখার সম্পাদক রফিকুল ইসলাম, কদমতলি শাখার সম্পাদক আব্দুল আউয়াল, চট্টগ্রাম মহানগর শাখার সম্পাদক ফিরোজ আলম, ওপেন লাইন শাখার সম্পাদক শাখাওয়াত হোসেন, মহিলা বিষয়ক সম্পাদিকা ফাতেমা আকতার, জেটি শাখার সভাপতি সাবের আহমেদ, সম্পাদক মাহমুদুল হাসান সুমন এবং ডিপো শাখার সভাপতি আব্দুল তালেব।
এসময় নেতৃবৃন্দ বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে আন্দোলন সংগ্রামে শ্রমিক দলের ব্যাপক ভূমিকা রয়েছে। লড়াই সংগ্রামে অর্জিত বিজয়কে সংহত করতে না পারলে আবারো নব্য ফ্যাসিবাদ হাজির হবে। তাই শ্রমিক দলের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি রুখে দিতে হবে। শ্রমিক দল সমস্ত অন্যায় সন্ত্রাস প্রতিহত করবে, কোনো প্রকার বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেব না।
এতে আরও উপস্থিত ছিলেন মো. হুমায়ূন কবির, জিয়াউল হাসান, রাকিবুল হাসান, শহিদ বাবর, মাইন উদ্দিন, মো. আজম, মো. জামাল, বাদশাসহ রেলওয়ে শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।