আধুনিক চিকিৎসাসেবা সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ পার্কভিউ হসপিটাল

পার্কভিউ হসপিটাল লি.- এর ৮ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) নগরীর এস. খালেদ রোডস্থ চিটাগাং ক্লাবে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শেয়ারহোল্ডার এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হসপিটাল পরিচালক ডা. মোহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেয়ারম্যান ডা. একেএম ফজলুল হক।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। এরপর ডা. মোহাম্মদ রেজাউল করিম বিগত বছরের কার্যবিবরণী উপস্থাপন করেন। ল্যাব পরিচালক ডা. মাহবুবুর রহমান চৌধুরি বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন। ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম প্রতিষ্ঠানের বার্ষিক প্রতিবেদন এবং ফাইন্যান্স ডিরেক্টর ডা. মোহাম্মদ ইউসুফ আর্থিক প্রতিবেদন পেশ করেন।

সভায় প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা, সেবার মানোন্নয়ন ও আধুনিক চিকিৎসা সুবিধা সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম. এ. হাসান চৌধুরি, গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শাহানারা চৌধুরী, চর্মরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মনছুরুল আলম, শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মুসলিম উদ্দিন সবুজ, মিসেস আমেনা শাহিন, ক্যাপ্টেন আমান, ডা. আরমান জাহিদসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, পার্কভিউ হসপিটাল দেশের স্বাস্থ্যসেবা খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এবং ভবিষ্যতেও মানসম্মত ও আধুনিক চিকিৎসাসেবা প্রদানে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।