বাঁশবাড়ীয়া সৈকতে নিখোঁজ দুই ছাত্রের মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সীতাকুণ্ডের বাশঁবাড়ীয়া সি-বিচে বেড়াতে গিয়ে সাগরে সাঁতার কাটতে নেমে নিখোঁজ কুমিরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃতদেহ রাত ১১ টায় উদ্ধার করা হয়েছে। তাদেরকে উদ্ধার করতে সহযোগিতা করছেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিখোঁজ দুই ছাত্রের সহপাটি মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, ‘সন্ধ্যার দিকে তিনিও তাঁর বন্ধু মো. হাসান মারুফ (২০) ও এনায়েত চৌধুরীসহ (২২) বাশঁবাড়ীয়া সি-বিচে বেড়াতে যাই। মারুফ ও এনায়েত সাগরে নেমে সাঁতার কাটতে গিয়ে ঢেউয়ে তলিয়ে যান। একসময় তাদেরকে আর দেখতে পাচ্ছিলাম না। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে উদ্ধার কার্যক্রম চালায় তারা।’

কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. ফিরোজ বলেন, ‘সাগর উত্তালের কারণে উদ্ধার কাজে সমস্যা দেখা দিয়েছিল। নিহতরা সাঁতার না জানায় পানিতে তলিয়ে গিয়ে মৃত্যুবরণ করেন। রাত ১১ টায় তাদেরকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।’