চাক্তাইয়ে দুই প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের চাক্তাই সোমবার (১৬ অক্টোবর) এলাকায় পোল্ট্রি ফিড ও ফিশ ফিড উৎপাদনকারী দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও র‌্যাব ৭।

এসময় মেসার্স আদিত্য ট্রেডার্স নামক একটি প্রতিষ্ঠান েেক ১৫০ বস্তা ক্রোমিয়াম যুক্ত ট্যানারির বর্জ্য এবং মেসার্স নূর এন্টারপ্রাইজ েেক ৩৩ বস্তা ক্রোমিয়াম যুক্ত শ্রিম্প পাউডার জব্দ করা হয়। মাছের খাবার এবং পোল্ট্রি ফিডের সাথে এসকল ট্যানারির বর্জ্য পদার্থ মেশানো হচ্ছিল। জব্দকৃত পণ্যগুলো জনসমক্ষে ধ্বংস করা হয়।

এসময় মেসার্স আদিত্য ট্রেডার্স এর মালিক কে ২ লাখ টাকা এবং নূর এন্টারপ্রাইজ এর মালিককে ২ লাখ টাকা জরিমানা করে সতর্ক করা হয়।
জেলা প্রশাসন চট্টগ্রাম এর পক্ষে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত এবং র‌্যাব ৭ এর দলের নেতৃত্ব দেন সিনিয়র এএসপি রায়হান মুরাদ এবং সিনিয়র এএসপি মো: শরীফুল আলম।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম এর জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখনরুজ্জামান বলেন, ‘ক্রোমিয়াম যুক্ত এসকল মৎস্য ও পশুখাদ্য মাছ এবং মুরগী হয়ে মানবদেহে প্রবেশ করলে ক্যান্সারসহ নানাবিধ জটিল রোগ দেখা দিতে পারে। এসকল অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের মোবাইল কোর্ট অভিযান চলমান থাকবে।’