রেলসেবাকে বিশ্বমানে উন্নীত করার আশাবাদ পার্বত্যমন্ত্রীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দীপেন দেওয়ান সরকারি সফরে ট্রেনযোগে চট্টগ্রাম সফরকালে রেলওয়ে স্টেশনে তাকে স্বাগত জানান রেলওয়ের কর্মকর্তা ও ট্রেড ইউনিয়নের নেতারা।

শনিবার চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি রেলসেবার সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান।

মন্ত্রী বলেন, দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে রেলওয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি রেলওয়ের নেটওয়ার্ক আরও সম্প্রসারণ এবং রেলসেবাকে বিশ্বমানে উন্নীত করার আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এড এম আর মনজু, চট্টগ্রাম শাখার সম্পাদক ফিরোজ আলম, শ্রমিকনেতা কবিরুল ইসলাম, মো: জামাল হোসেনসহ চট্টগ্রাম স্টেশন ম্যানেজার, স্টেশন মাস্টার এবং রেলওয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।