চট্টগ্রামের সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটি চট্টগ্রামের উদ্যোগে শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জনাবা জান্নাতুল ফেরদৌস সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটি চট্টগ্রামের যুগ্ম সম্পাদক আবদুল করিম চৌধুরী।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটি চট্টগ্রামের সহসভাপতি জনাব আবুল কালাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম (খোকন)। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য জনাব ইউসুফ সওদাগরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, শীত মৌসুমে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে সহায়তা করে এবং সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলে।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।