প্রধানমন্ত্রীর শোক

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জাফর আহমদের ইন্তেকাল 

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাবেক ভিপি, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জাফর আহমদ (প্রকাশ-সিটি জাফর) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ ওয়াইন্না ইলাহি রাজেউন)।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) ভোর ৫টায় তিনি ইন্তেকাল করেন।

আজ জোহর নামাজের পর লালদিঘি ময়দানে মরহুমের ১ম জানাজা এবং তারাবির নামাজের পর সাতকানিয়া এওচিয়াস্থ গ্রামের বাড়িতে ২য় জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।

তিনি ১৯৮০ সালে চট্টগ্রাম কলেজের ভিপি, ১৯৮৫-৮৯ সাল পর্যন্ত নগর ছাত্রলীগের সভাপতি ছিলেন। এছাড়া পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সহ বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।

প্রধানমন্ত্রীর শোক

বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি আজ এক শোক বিবৃতিতে চট্টগ্রাম কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি এবং চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জাফর আহমদ-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বিবৃতিতে তিনি মরহুম জাফর আহমদ-এর পবিত্র আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

ওবায়দুল কাদের এমপি’র শোক

বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের এমপি এক শোক বিবৃতিতে চট্টগ্রাম কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি এবং চট্টগ্রামমহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জাফর আহমদ-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
<span;>বিবৃতিতে তিনি মরহুম জাফর আহমদ-এর পবিত্র আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন,আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।