চট্টগ্রাম : বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চট্টগ্রামের (২০২৩-২৪) কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে মিয়া আলতাফ নির্বাচিত হয়েছেন। বুধবার (২ আগস্ট) চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সদস্যদের সম্মতিতে এ কমিটি গঠন করা হয়।
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ২০২৩-২৪ সেশনের কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে মিয়া আলতাফ নির্বাচিত হয়েছেন। এতে দেশ রূপান্তরের ফটো সাংবাদিক আকমাল হোসেন ১ং নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
গতকাল বুধবার প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সদস্যদের সম্মতিতে সম্পন্ন হয়।
কমিটিতে সহ-সভাপতি পদে মো. রাশেদ, যুগ্ম সম্পাদক পদে গোলাম মর্তুজা আলী, অর্থ সম্পাদক পদে আজকের পত্রিকার হেলাল সিকদার, সহ-অর্থ সম্পাদক পদে সাইদুল আযাদ, সাংগঠনিক সম্পাদক পদে মো. হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আকতার হোসেন, সহ-প্রচার সম্পাদক পদে ইব্রাহিম মুরাদ, দপ্তর সম্পাদক পদে হায়দার আলী, প্রদর্শনী সম্পাদক পদে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের মিনহাজ উদ্দিন, সহ-প্রদর্শনী সম্পাদক পদে কালবেলার মোহাম্মদ সুমন দায়িত্ব পেয়েছেন।
এছাড়া দেশ রূপান্তরের ফটো সাংবাদিক আকমাল হোসেন, এম এ হান্নান কাজল এবং বণিক বার্তার আজিম অননকে নির্বাহী সদস্য করা হয়েছে।
সভায় আরো বক্তব্য রাখেন ফটো সাংবাদিক মোরশেদ আলম, দৈনিক সাঙ্গুর ফটো সাংবাদিক জাহাঙ্গীর আলম, বিএনএ নিউজের ফটো সাংবাদিক বাচ্চু বড়ুয়া, দৈনিক দেশ বর্তমানের ফটো সাংবাদিক মো: হানিফ, দৈনিক পূর্বদেশের ফটো সাংবাদিক জায়েদ তালুকদার, চট্টলার খবরের ফটো সাংবাদিক ফয়সল এলাহী প্রমুখ।