সরফভাটা গ্রুপ’র উদ্যোগে ভালোবাসার ‘ঈদ উপহার’ বিতরণ

সরফভাটা গ্রুপের উদ্যোগে মানুষের মাঝে ভালোবাসার ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

লোকমান সওদাগরের সভাপতিত্বে এবং সংগঠনের অর্থ সম্পাদক এখতিয়ার ইউনুসের সঞ্চালনায় হযরত আবদুল কাদের জিলানী (র.) মাদ্রাসার হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটি চট্টগ্রামের সাধারণ সম্পাদক এবং ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ চট্টগ্রাম সিটি কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান ওয়ার্কিং কমিটির সিনিয়র সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম (খোকন)।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকবাল হোসেন, শাহাজান চৌধুরী, ইউসুফ সওদাগর, প্রবাসী মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ ইসমাইল, প্রবাসী মোহাম্মদ জামাল, সরফভাটা গ্রুপের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহেদ বিন হারুন, অনিক তালুকদার, মোহাম্মদ মহীউদ্দীন, মোহাম্মদ নুরু, প্রবাসী মোহাম্মদ শফি প্রমুখ।

আলোচনা সভা শেষে মতীউল্লাহ শাহী জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আবুল কাশেম মুনাজাত পরিচালনা করেন। এসময় সংগঠনের সদস্যদের কল্যাণ ও দেশ-জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠান শেষে উপস্থিত দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।