চট্টগ্রামে পার্কভিউ হসপিটাল লি.- এর উদ্যোগে এক আনন্দঘন ও আন্তরিক পরিবেশে সম্মানিত কনসালটেন্টদের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম এবং সঞ্চালনা করেন হসপিটাল ডিরেক্টর ডা. মোহাম্মদ রেজাউল করিম। এতে বিভিন্ন বিভাগের বিশিষ্ট চিকিৎসকরা উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য প্রদান করেন।
বক্তব্য রাখেন ল্যাব ডিরেক্টর ডা. মাহবুবুর রহমান চৌধুরী, অধ্যাপক ডা. শাহনা চৌধুরী (গাইনি ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ), ডা. এম. এম. বারী (অর্থোপেডিক্স সার্জন), ডা. আ. ই. ম. ন. জাহাঙ্গীর সেলিম (কার্ডিওলজি বিশেষজ্ঞ), অধ্যাপক ডা. চিরঞ্জীব বড়ুয়া (শিশু রোগ বিশেষজ্ঞ), অধ্যাপক ডা. মোঃ মুছা (শিশু রোগ বিশেষজ্ঞ), ডা. মোস্তফা নূর মহসিন (গ্যাস্ট্রোএন্টেরোলজি বিশেষজ্ঞ), ডা. এম. এম. আলম সাদী (কার্ডিওলজি বিশেষজ্ঞ), অধ্যাপক ডা. এ. এস. এম. জাহেদ (মেডিসিন বিশেষজ্ঞ), অধ্যাপক ডা. মোহাম্মদ ইউনুস (মেডিসিন বিশেষজ্ঞ), অধ্যাপক ডা. আশরাফ আলী (সার্জারি বিশেষজ্ঞ), ডা. ইয়াকুব হোসেন (সার্জারি বিশেষজ্ঞ), ডা. রফিকুল হাসান (কিডনি রোগ বিশেষজ্ঞ) এবং অধ্যাপক ডা. শাহেদ আহমেদ চৌধুরী (ভাসকুলার বিশেষজ্ঞ)।
অনুষ্ঠানটি ছিল সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধা ও পেশাগত বন্ধনের এক অনন্য মিলনমেলা। উপস্থিত চিকিৎসকগণ ঈদের আনন্দ ভাগাভাগি করেন এবং ভবিষ্যতে সমন্বিতভাবে আরও উন্নত চিকিৎসাসেবা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে আকর্ষণীয় র্যাফেল ড্র আয়োজন করা হয়, যা অংশগ্রহণকারীদের মাঝে বাড়তি আনন্দ ও উৎসবমুখরতা যোগ করে।